২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙা পুঁজিবাজার

আগের দিন সূচক সামান্য কমলেও সোমবার চাঙাভাবের মধ্যে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রায় শত পয়েন্ট সূচক বাড়ার পাশাপাশি ও লেনদেন বেড়েছে ৩২০ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন সূচক সামান্য কমলেও সোমবার চাঙাভাবের মধ্যে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রায় শত পয়েন্ট সূচক বাড়ার পাশাপাশি ও লেনদেন বেড়েছে ৩২০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতেই ঊর্ধ্বমুখী হয়ে উঠে সাধারণ সূচক। এ ধারা অব্যাহত ছিলো লেনদেনের শেষ পর্যন্ত। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৯৩৪ দশমিক ১৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৯২ দশমিক ৯২ পয়েন্ট বেশি। সপ্তাহের প্রথম দিন রোববার সূচক ৬ পয়েন্ট কমেছিলো। এদিন হাতবদল হয়েছে ৮৩১ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার শেয়ার। গত দিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৫০৯ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬২টির। ১৩টির দাম অপরিবর্তিত ছিলো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই-৩০ সূচক ৩৪৩ দশমিক ৩৯৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৯৮ দশমিক ৭৪ দাঁড়িয়েছে। এ বাজারে সেখানে লেনদেন হওয়া ১২৮টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির। ৯টির দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫৫০ ঘ.