২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি ডোবা থেকে আবদুর রহমান রুবেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চাঁদপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি ডোবা থেকে আবদুর রহমান রুবেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বড় রাগদৈল গ্রামের বটতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রুবেল বড় রাগদৈল গ্রামের মৌলভী দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী মতলব উপজেলার একটি মাদ্রাসায় কর্মরত ছিলেন। কচুয়া থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে রুবেল নিজ বাড়িতে আসে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওসি জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২৩২ ঘ.