২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জনতা-পুলিশ সংঘর্ষে আহত ২৫

নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতা-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

নীলফামারী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতা-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। রেববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কইমারী ইউনিয়নের মউয়ামারী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অন্তত ৫০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে। নীলফামারীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রের ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হলে পরাজিত প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.