২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: নিজামী-বাবর আসামি

মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি। রোববার বিকাল সাড়ে ৫টায় মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্র জমা দেন। আদালতের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মাইনুদ্দিন সাংবাদিকদের বলেন, "অস্ত্র ও চোরাচালান মামলার সম্পূরক অভিযোগপত্র মুখ্য মহানগর হাকিম পরেশ চন্দ্র শর্মার আদালতে জমা হয়েছে। উভয় মামলায় ১৮ পৃষ্ঠার পৃথক দুটি অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। আলামত দেখানো হয়েছে ৪৫টি।" তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, সম্পূরক অভিযোগপত্রে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ নতুন করে ১১ জনকে আসামি করা হয়েছে। ফলে অস্ত্র আইনের মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর চোরাচালান মামলার আসামি ৫২ জন। এর আগে জমা দেওয়া অভিযোগপত্রে অস্ত্র মামলায় ৪৩ এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি করা হয়েছিল। এদের মধ্যে চারজন মারা গেলে তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। এরা হলেন- মনির আহম্মদ, ইয়াকুব আলী, হাজি আতাউর রহমান ও আবুল কাশেম মধু। প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্ত শেষে আলোচিত এ মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হলো। নতুন ১১ আসামি দুই মামলার সম্পূরক অভিযোগপত্রের নতুন আসামিরা হলেন- এনএসআইর তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমেদ, সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়