চাঁদপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১১টার দিকে রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- আরিফ (২০), সুমন (৩২), শুকুর আহমেদ (২০), আলী আক্কাছ বাবুল (৩৬), সাইফুল ইসলাম (৩০), আবুল কালাম (২৭), মাহবুব (৩০) ও নুরুল ইসলাম (৩৯)।
তাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল, কোম্পানীগঞ্জ এলাকায়।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১১৫০ ঘ.
bdnews24