২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

নারায়ণগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার বিকালে দুপতারা ইউনিয়নের সত্যবানদি ভূঁইয়াপাড়ায় এ ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে বলে পুলিশ জানিয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার (২৩ জুন) এই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, নির্বাচনে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ওসমান গণি জয়ী হন। পরাজিত হন মিলন মিয়া। শনিবার সকালে মিলন মিয়ার সমর্থক ইলনের সঙ্গে ওসমান গণির সমর্থক লিটনের কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে লিটনহসহ তার সহযোগীরা ইলনকে মারধর করে এবং তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এর জেরে সত্যবানদী ভুইঁয়াপাড়ায় দু'পক্ষ লাঠিসোটা, ধারালো অস্ত্র, টেঁটা, জুইত্যাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন- আব্দুর রশিদ (৫৫), মিলন মিয়া (৩২), মোতাহার হোসেন (৪০), লিটন (৪০) ও হারুণ মিয়াকে (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হুমায়ুন ভূঁইয়া (৪২), রোমান (২৫), নাদিম (২৫), হাসমত আলী (৫২), মোস্তফা মিয়া (৬০), খোরশেদ (৩৪), নাজমুল (৩৫), কাশেম ভূঁইয়া (২৯), জোৎস্না বেগম (৪০), ইসমাইল হোসেন (৫৫), সেরাজুল (৫০) ও সফুর ভূইঁয়াকে (৫২) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.