নড়াইল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজার থেকে শনিবার সকাল দু'টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পরে লাল টেপ মোড়া জর্দ্দার কৌটা দু'টি উদ্ধার করে নলদী পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
নলদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হাসেম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নলদী বাজারের পোস্ট অফিস এলাকায় লিয়াকত হোসেনের বাড়ির অঙ্গিনায় লাল টেপ মোড়া বোমা সদৃশ্য দুটি জর্দ্দার কৌটা দেখে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়।
তিনি জানান, ২৯ জুন অনুষ্ঠেয় নলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ কাজ করে থাকতে পারে।
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24