ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস উত্তোলনে কনকো-ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের সাংসদ রাশেদ খান মেনন।
শনিবার সংসদে রাশেদ খান মেনন বলেন, "আমাদের সম্পদ গ্যাস তুলতে হবে। আমরা মধ্যযুগে থাকতে চাই না। আমি পার্লামেন্টে এই চুক্তি নিয়ে আলোচনার দাবি করছি।
"রাষ্ট্রের মালিক জনগণ। এই জনগণ চুক্তি জানবে না; জানবেন কিছু উপদেষ্টা, চেয়ারম্যান ও কিছু সচিব সাহেব। আমি এই বহুজাতিক গ্যাস কোম্পানির খেলা সম্পর্কে জনগণকে সতর্ক করতে চাচ্ছি।"
২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটর আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি ঢাকা-৮ আসনের সাংসদ।
বঙ্গোপসাগরে ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনে মার্কিন প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে গত ১৬ জুন উৎপাদন-বণ্টন অংশিদারিত্ব (পিএসসি) চুক্তি করে সরকার।
তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ চুক্তি প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে। এ কমিটি শুরু থেকেই কনকো-ফিলিপসের সঙ্গে এই চুক্তির বিরোধিতা করে আসছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকার মডেল পিএসসি-২০০৮ প্রণয়ন করে। ওই মডেলের আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব
bdnews24