২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাই অটোরিকশা খাগড়াছড়িতে উদ্ধার

চট্টগ্রাম মহানগরী থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা খাগড়াছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরী থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা খাগড়াছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. হিরু শেখ (৩২) ও মো. সিরাজ (৩৪)। শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়েজীদ থানা পুলিশ খাগড়াছড়ি জেলার সদর থানাধীন দুর্গম খবংপুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এ দুই ব্যক্তিকে গ্রেপ্তার ও অটো রিকশাটি উদ্ধার করেছে। বায়েজীদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, গত ২০ জুন দুপুরে নগরীর অক্সিজেন এলাকা সংলগ্ন ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের পাশে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী সেকান্দার নামে এক ব্যক্তির মালিকানাধীন অটো রিকশার চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটো রিকশাটি ছিনতাই করে। এ ঘটনায় বায়েজীদ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অটো রিকশাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ দু'জন সংঘবদ্ধ অটো রিকশা ছিনতাইকারী দলের সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯১৭ ঘ.