চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়িতে বাস উল্টে শুক্রবার দু'জন নিহত হয়েছে। আহত হয় আরো ১০ জন।
নিহতরা হলেন- বাসযাত্রী রুপন চক্রবর্তী (৩১) ও বাসের সহকারী মো. এনাম (৩৫)।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক হাবীবুর রহমান জানান, সকাল আটটার দিকে উপজেলার কাঞ্চন নগর ডলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই দু'জন নিহত হয় বলে এসআই হাবীব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এইচএ/১৯১১ ঘ.
bdnews24