ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান ইকবাল সেন্টারের একটি স্বর্ণের দোকানে শুক্রবার দুপুুরে ডাকাতি হয়েছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, দুপুর ২টার দিকে ওই মার্কেটের দ্বিতীয় তলার হীরা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে ডাকাত সদস্যরা বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার খোয়া গেছে তা জানা যায়নি।
দোকান কর্মচারীদের উদ্ধৃত করে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, ডাকাত দলে ৫/৬ জনের মতো সদস্য ছিলো।
ওই দোকনের মালিক পক্ষের মো. শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় ওই সময় দোকানে কর্মচারী ছাড়া আর কেউ ছিলো না।
টাকা পয়সা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত বলা যাচ্ছে না। তবে ডাকাতরা অনেক ভরি স্বর্ণ নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/১৭০৮ ঘ.
bdnews24