২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পিকআপ-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার গাবতলী বাসষ্ট্যান্ডে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 04:20 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

নরসিংদী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার গাবতলী বাসষ্ট্যান্ডে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ও ট্রাকটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০১৪ ঘ.