২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সমৃদ্ধ দেশ গড়তে পুলিশের নবীন সদস্যদের এগিয়ে আসতে হবে'

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশকে জনগণের সেবক হিসাবে গড়ে তোলার প্রয়াসকে বেগবান করার জন্য এর নবীন সদস্যদের এগিয়ে আসতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

রাজশাহী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশকে জনগণের সেবক হিসাবে গড়ে তোলার প্রয়াসকে বেগবান করার জন্য এর নবীন সদস্যদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৩২তম বহিরাগত উপপরিদর্শক ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে আন্তরিকতা, ভালোবাসা, সততা ও সেবার ব্রত নিয়ে দাঁড়ানোর মধ্যে যে নির্মল আনন্দ ও পরিতৃপ্তি রয়েছে তা অন্য সব বাধাকে উপেক্ষা করার শক্তি যোগায়। একটি সেবাধর্মী, প্রতিশ্র"তিশীল ও দায়বদ্ধ পুলিশ সার্ভিস গড়ে তোলা এখন সময়ের দাবি। উন্নত বিশ্বে পুলিশ 'সরকারের দৃশ্যমান মুখাবয়ব' হিসাবে পরিচিত। তিনি বলেন, আমরা জনগণের কাছে স্বচ্ছ, জবাবদিহি ও প্রতিশ্র"তিবদ্ধ হতে চাই। হতে চাই পরিবর্তনের প্রতিনিধি। আইজিপি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। একাডেমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম এসময় তার সঙ্গে ছিলেন। এক বছর মেয়াদী এই মৌলিক প্রশিক্ষণে অংশ নেন ৮৫৬ জন বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৯ ঘ.