২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরগঞ্জে বজ্রপাতে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারী নিহত এবং দুই জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

দিনাজপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারী নিহত এবং দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল দারগাপাড়া গ্রামে এ বজ্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে। বীরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, দুপুর ১টায় জমিতে ঘাস তুলতে গিয়ে গ্রামের দুলাল রায়ের স্ত্রী সুমিত্রা রানী (২৮) বজ্রপাতে মারা যায়। এসময় ললিত রায়ের স্ত্রী সরবানী (৩০) ও সুকুমার রায়ের স্ত্রী অর্চনা রানী (৩২) গুরুতর আহত হয়। আহতদেরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০১ ঘ.