২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আবাসন ব্যবসায়ী খুন

গাজীপুর সদর উপজেলায় একজন আবাসন ব্যবসায়ী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

গাজীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় একজন আবাসন ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার রাতে কাশিমপুরের দক্ষিণ পানিশাইল গ্রামে পলাশ হাউজিংয়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. চাঁন মিয়ার (৫৫) গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বিটিপাড়া এলাকায়। তিনি দক্ষিণ পানিশাইলে আবাসনের ব্যবসা করতেন। তার পরিবারের সদস্যরা জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সাগর নামের এক যুবক জরুরি কাজের কথা বলে চাঁন মিয়াকে ডেকে নেয়। বৃহস্পতিবার সকালে তার বাসার কাছেই পরিত্যক্ত একটি ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালেই চাঁন মিয়ার লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আবাসন ব্যবসায় বিরোধের জের ধরে ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২৪ ঘ.