২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমএসে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া শুরু

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বৃহস্পতিবার থেকে মোবাইলের এসএমএসের মাধ্যমে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বৃহস্পতিবার থেকে মোবাইলের এসএমএসের মাধ্যমে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে টেলিটক, গ্রামীণফোন ও রবি'র সিম ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন। এ জন্য মোবাইলের এসএমএস অপশনে গিয়ে 'এসবি (SB)' লিখে '১৬৩৩৩' নম্বরে পাঠাতে হবে। বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেলেও দু'একদিনের মধ্যে ভোট দেওয়া যাবে। প্রতিটি এসএমএসে ভ্যাটসহ খরচ পড়বে দুই টাকা ৩০ পয়সা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এসব তথ্য জানান। হাছান মাহমুদ বলেন, এসএমএস ভোটি শুরুর আগেই বাংলাদেশ সপ্তাশ্চর্য নির্বাচনে প্রথম স্থানে চলে এসেছে। এ প্রক্রিয়ায় ভোট দেওয়ার প্রক্রিয়া জোরদার হলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। কেবল সুন্দরবন নয় চূড়ান্ত তালিকায় থাকা ২৮টি স্পটের অন্যগুলোকেও ভোট দেওয়া যাবে জানিয়ে মন্ত্রী বলেন, স্পটগুলোর কোড টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৫১৪ ঘ.