২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলিপুরে ১৩ ইউপির সাত চেয়ারম্যান আ. লীগের

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের সাতটিতে আওয়ামী লীগ সমর্থিতরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের সাতটিতে আওয়ামী লীগ সমর্থিতরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চারটিতে জাতীয় পার্টি এবং দু'টিতে বিএনপি সমর্থিতরা জয়ী হন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন ফল ঘোষণা করেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- বজরায় রেজাউল করিম আমিন, ধরনি বাড়ীতে আবুল কালাম আজাদ, ধামশ্রেণীতে একরামুল হক মানিক, দলদলিয়ায় আব্দুল হান্নান সরকার, গুনাইগাছ-এ আকবর আলী, দুর্গাপুরে সাইফুল ইসলাম মিয়া ও থেথরাইয়ে রুহুল আমিন বকসী। জাতীয় পার্টির চারজন হলেন- হাতিয়ায় আবুল হোসেন, বড়িবুড়িতে সোহরাব হোসেন চাঁদ, তবকপুরে মাহমুদার রহমান বকুল ও পা-ুলে আক্তারুল করিম। বিএনপির দু'জন হ৯লেন- বেগমগঞ্জে হাসান আব্দুর রহিম খোকা ও সাহেবের আলগায় আব্দুল বাতেন। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচন শুরু হয়েছে। চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/ডিডি/১৮২৬ ঘ.