২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দখল-দূষণকারীরা জাতির শত্র": নৌমন্ত্রী

নদী দখল ও দূষণকারীরা দেশ-জাতির শত্র" বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী দখল ও দূষণকারীরা দেশ-জাতির শত্র" বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। নদীর অবৈধ দখল, দূষণ রোধে মঙ্গলবার ঢাকার সদরঘাট টার্মিনালে মানববন্ধন ও র‌্যালি শেষে পথসভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, নদী হারিয়ে গেলে আমরা বাঁচতে পারবনা। নদীর গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে সরকার নদী খননের ওপর জোর দিয়েছে। নদীগুলোকে দখল ও দূষণমুক্ত রাখতে এই সরকারের আমলে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। শাজাহান খান বলেন, নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ঢাকার আশপাশের নদীগুলোসহ দেশের অন্যান্য নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত এ মানববন্ধন রচনা করা হয়। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীসহ দেশের অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে গঠিত 'টাস্কফোর্স' এর আওতায় প্রচার কমিটি জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি গ্রহণ করে। 'টাস্কফোর্স' এর উদ্যোগে প্রচার কমিটি এরই মধ্যে টঙ্গী, নারায়ণগঞ্জ ও ঢাকায় তিনটি জনসচেতনতামূলক মানববন্ধন, র‌্যালি ও পথসভার আয়োজন করে। বিআইডব্লিউটিএ'র সার্বিক তত্বাবধানে প্রচারণার দায়িত্বে রয়েছে 'ইনিশিয়েটিভ ফর পিস' নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সানজিদা খানম, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক, পরিবেশ আন্দোলনের নেতা মিহির কান্তি ও আমিনুল রসুল পল্লব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৮১৩ ঘ.