২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় ফেরারি প্রার্থী গ্রেপ্তার

ফেরারি আসামি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরারি আসামি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে বেতাগীর মৌলভি ঘাটা এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি আব্দুল লতিফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর বেতাগী ইউনিয়ন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার বেতাগীসহ ১৩টি ইউনিয়নে ভোট চলছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩টি ইউনিয়নের ১১৭ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৪৪০ ঘ.