পঞ্চগড়, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের আটটিতেই চেয়ারম্যান পদে বিএনপি সমর্থকরা জয়ী হয়েছে। দুটিতে চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগ সমর্থক।
সোমবার ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
বিএনপি সমর্থক বিজয়ীরা হলেন- হাড়ীভাষা ইউনিয়নে জসিমউদ্দীন, পঞ্চগড়ে জাহিদুল ইসলাম, চাকলাহাটে আবু দাউদ প্রধান, গড়িনাবাড়ীতে আলতামাস হুসাইন লেলিন, মাগুড়ায় আব্দুর রহমান, হাফিজাবাদে শাহাদাৎ হোসেন, কামাত কাজলদিঘীতে মোজাহার আলী ও সাতমেরায় এনামুল হক।
অমরখানা ইউনিয়নে নুরুজ্জামান নুরু ও ধাক্কামারায় ইউনিয়নে আমানুল্লাহ বাচ্চু
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৩৫০ ঘ.
bdnews24