২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিপূরক খাদ্য নীতিমালা কেন নয়: হাইকোর্ট

পরিপূরক খাদ্য শিল্পের জন্য নীতিমালা, বিধান ও নিয়ম প্রণয়ন এবং উৎপাদন, আমদানি, বিক্রি ও বণ্টনে বিশেষায়িত লাইসেন্স প্রদাকারী সংস্থা গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিপূরক খাদ্য শিল্পের জন্য নীতিমালা, বিধান ও নিয়ম প্রণয়ন এবং উৎপাদন, আমদানি, বিক্রি ও বণ্টনে বিশেষায়িত লাইসেন্স প্রদাকারী সংস্থা গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনে এ রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, বাণিজ্য সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান, আইজিপি এবং র‌্যাবের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ পরিপূরক খাদ্যের উৎপাদক, আমদানিকারক, বাজারজাতকারীদের সংগঠন বাংলাদেশ ডায়েটারি সাপ্লিমেন্টারি অ্যাসোসিয়েশন রিটটি দায়ের করে। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬৫৮ ঘ.