২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড়ে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড়ে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জেসমিন আক্তার (১৫)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম ধোলাইপাড়ে একটি বাড়ির ৭ম তলায় ৭০৪ নম্বর ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। শ্যামপুর থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি হত্যাকাণ্ড বলে সন্দেহ হচ্ছে। তবে হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। তিনি জানান, এক বছর ধরে মেয়েটি ওই বাসায় কাজ করছিলো। একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা গেছে। ওই ছেলেই এ ঘটনা ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে। । পুলিশ জানায়, জেসমিনের লাশ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেসমিনের বাবার নাম আবুল কালাম মাঝি। গ্রামের বাড়ি ভোলার রামদাসপুরে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৬৪৯ ঘ.