ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে পুরান ঢাকার গেন্ডারিয়া শাহ সাহেব লেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/আরএম/আরএ/১৪০৭ ঘ.
bdnews24