বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন পর স্বাভাবিক হতে শুরু করেছে বরিশালের আবহাওয়া। রোববার সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু করেছে।
কমতে শুরু করেছে নদনদীর পানি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, টানা বর্ষণে বৃহস্পতিবার থেকে নদীর পানি বাড়তে শুরু করে। অঝোরে ঝরতে থাকে বৃষ্টি।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হাসান হাবিবুর রহমান জানান, নিম্নচাপের প্রভাব কেটে গেছে। বাতাসের আর্দ্রতা কম থাকায় একটু গরম অনুভূত হচ্ছে। বাতাসের গতি স্বাভাবিক হয়েছে।
এছাড়া নদী বন্দর এলাকার সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রগ্রাফী বিভাগের গেইজ রিডার শহিদুল ইসলাম জানান, নদীর পানির চাপ কমে স্বাভাবিক হয়েছে।
বরিশাল বিআইডবি
bdnews24