লক্ষ্মীপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর শহরে শাখারী পাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ও একটি মন্দিরে ডাকাতি হয়েছে।
ডাকাতরা ২শ ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান প্রতিমা অলঙ্কার হাউস-এর স্বত্বাধিকারী অপূর্ব লাল রায়ের বাড়িতে শুক্রবার দিবাগত গভীর রাতে এ ডাকাতি হয়।
গৃহকর্তা অপূর্ব লাল রায় সাংবাদিকদের জানান, মুখোশধারী ডাকাতরা বাড়ির কেলাপসিবল গেট ও দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা আলমারি ও সিন্দুক ভেঙ্গে প্রায় ২'শ ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
মুখোশধারী ডাকাতরা বাড়ির সঙ্গেই দয়াময়ী মন্দিরে প্রবেশ করে মূর্তির গায়ে থাকা মূল্যবান অলঙ্কারও নিয়ে যায়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
সদর থানার ওসি গোলাম ছরওয়ার ও পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহকর্তা অপূর্ব লাল রায় জানান, তার কাছে রক্ষিত মানুষের আমানতের প্রায় ২৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য জিনিষ ডাকাতরা লুট করে নিয়ে বাড়ীর দরজায় তালা দিয়ে পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৪ ঘ.
bdnews24