২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়িবাঁধ ভেঙে ভোলার ৩ উপজেলা প্লাবিত

নিুচাপের প্রভাবে প্রবল জোয়ারে ভোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে তিন উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ভোলা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিুচাপের প্রভাবে প্রবল জোয়ারে ভোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে তিন উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁধ ভেঙে যাওয়ায় ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শনিবারও জেলায় প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে সব জেলে নৌকা ও ট্রলার নদীতে যেতে নিষেধ করা হয়েছে। ভোলা ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্ধ থাকা ভোলা বরিশাল রুটের লাহারহাট-ভেদুরিয়া ফেরি ও ভোলা-লক্ষীপুর রুটের ফেরি শনিবার সকাল থেকে চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২১১ ঘ.