২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনব্যাপী আবাসন মেলা করলো কমফোর্ট হোমস

বুকিংয়ে বিশেষ ছাড়সহ রাজধানীতে এক হোটেলে দিনব্যাপী আবাসন মেলা করেছে কমফোর্ট হোমস লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুকিংয়ে বিশেষ ছাড়সহ রাজধানীতে এক হোটেলে দিনব্যাপী আবাসন মেলা করেছে কমফোর্ট হোমস লিমিটেড। শুক্রবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে 'কমফোর্ট হলিডে সিটি-কুয়াকাটা' শিরোনামে এ মেলা আয়োজন করে আবাসন প্রতিষ্ঠানটি। মেলায় প্লট বুকিংয়ে ক্ষেত্রে ৫০ হাজার টাকা করে ছাড় দেওয়া হয়। মেলায় প্লট বুকিংকারীদের মধ্যে লটারির মাাধ্যমে একটি বিনামূল্যের প্লটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। মেলার উদ্বোধনে আবাসন খাতকে টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট প্রস্তাবনা ও পরিকল্পনার প্রণয়নের পাশাপাশি বাজেটে এ খাতে বরাদ্দের দাবি জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এনায়েতুল্লাহ। এ সময় কমফোর্ট হোমসের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল আলহাজ্ব মোহাম্মাদ নূরুল হুদাসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/১৮২০ ঘ.