জয়পুরহাট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার সাত ইউনিয়নে পাঁচটিতে বিএনপি সমর্থক এবং দুটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনূস আলী।
আক্কেলপুর উপজেলার নির্বাচিত প্রার্থীরা হলেন- সোনামুখী ইউনিয়নে সোলায়মান আলী সরদার (বিএনপি সমর্থক), তিলকপুরে আজাহার আলী দুলু (বিএনপি সমর্থক), রায়কালিতে শাহিনুর রহমান (বিএনপি সমর্থক), রুকিন্দীপুরে গোলাম মাহফুজ চৌধুরী (আওয়ামী লীগ সমর্থক) ও গোপীনাথপুরে আবু সাঈদ জোয়ার্দার (আওয়ামী লীগ সমর্থক)।
অন্যদিকে ক্ষেতলাল উপজেলার আলমপুরে গাজিউল হক সাবলু (বিএনপি সমর্থক) ও মামুদপুরে শরফুল ইসলাম তালুকদার (বিএনপি সমর্থক) বিজয়ী হয়েছেন।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭১৪ ঘ.
bdnews24