২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১০ ইউপির ছয়টিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান

চাঁদপুরের শাহরাস্তিউপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ছয়টিতে বিএনপি সমর্থক এবং চারটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

চাঁদপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তিউপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ছয়টিতে বিএনপি সমর্থক এবং চারটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক। বিএনপি সমর্থক বিজয়ী প্রার্থীরা হলেন- চিতোষী পশ্চিম ইউনিয়নে জোবায়েদ কবির, টামটা দক্ষিণে মাওলানা মোজাফফর হোসেন, সূচিপাড়া উত্তরে হাবিবুর রহমান, রায়শ্রী দক্ষিণে আবদুস সাত্তার, রায়শ্রী উত্তরে সেলিম পাটওয়ারী ও মেহের উত্তর ইউনিয়নে সাইফুল ইসলাম। আওয়ামী লীগ সমর্থক বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- চিতোষী পূর্ব ইউনিয়নে আবু ইউসুফ, সূচিপাড়া দক্ষিণে গোলাম মোস্তফা, মেহের দক্ষিণে সফি আহমেদ ও টামটা উত্তর ইউনিয়নে হুমায়ুন কবির। গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে ভোট হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৫২৫ ঘ.