২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কয়েদির মুত্যু

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বরিশাল জেলা কারাগারের এক কয়েদি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

বরিশাল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বরিশাল জেলা কারাগারের এক কয়েদি মারা গেছে। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. সগির মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৯টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মো. আতাহার হোসেন (৭০)। তিনি বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। সগির মিয়া জানান, একটি হত্যা মামলায় ২০০১ সালে আদালত আতাহারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গত ১৪ জুন তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ময়না তদন্ত শেষে আতাহারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২০ ঘ.