২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরায় ১৬ ইউপির ১৩টিতে আ'লীগ সমর্থিত প্রার্থী জয়ী

নরসিংদীর রায়পুরা উপজেলার ১৬টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

নরসিংদী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলার ১৬টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১৩টি ইউনিয়নে, বিএনপি সমর্থিত প্রার্থীরা দুটি ইউনিয়নে এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে। বুধবার নির্বাচন শেষে রাতে এসব ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে যারা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তারা হলেন- চান্দেরকান্দী ইউনিয়নে খোরশেদ আলম, অলিপুরায় আলী আহমেদ দুলু, মরজালে হেদায়েত উল্লাহ, মুছাপুরে হোসেন ভূঁইয়া, মহেষপুরে ফরহাদ হোসেন চাঁন মিয়া, ডৌকারচরে লোকমান হোসেন, হাইরমারায় মাহফুজুল হক বাবলা, চরসুবুদ্ধিতে হাজী আব্দুল মোমেন, দক্ষিণ মির্জানগরে হুমায়ুন কবির সরকার, পলাশতলীতে আবুল কালাম আজাদ, আমিরগঞ্জে এ কে এম ফজলুল করিম ফারুক, রাধানগরে আব্দুস সাদেক, মির্জাপুরে মঞ্জুর এলাহী। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী আক্কাছ উদ্দিন ভূঁইয়া রায়পুরায় এবং এ কে এম সারোয়ার আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়লাভ করেন। অন্যদিকে উত্তর বাখরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ভূঁইয়া চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২৪৮ ঘ.