২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানোয়ারা হাসপাতালের পেছনের ২২/১ পশ্চিম গোলাপবাগের এক বাসার মেঝে থেকে সাইদ ওরফে টিক্কা সাইদের (২৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সাইদকে উপর্যুপুরি ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদের শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার পর কোনো একসময় সাইদকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। হত্যার কারণ জানা যায়নি। ওই সময় বাসায় কেউ ছিলো না বলে জানান আমিনুল। সাইদ বিবাহিত হলেও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে স্ত্রী বাবার বাসায় বসবাস করছেন বলে পুলিশকে জানিয়েছে এলাকাবাসী। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৪৭ ঘ.