২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইজিপির র‌্যাঙ্ক ব্যাজ পুনর্স্থাপন হতে পারে'

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া র‌্যাঙ্ক ব্যাজ পুনর্স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া র‌্যাঙ্ক ব্যাজ পুনর্স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেছেন, আইজিপি'র র‌্যাঙ্ক ব্যাজ হিসেবে ক্রস সোর্ডের সঙ্গে শাপলা নির্ধারণের বিষয়ে একটি প্রস্তাব পুলিশ হেডকোয়াটার্সে পাওয়া গেছে, যা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্সের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সংসদে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাঙ্ক ব্যাজ হিসেবে ক্রস সোর্ডের সঙ্গে শাপলা যুক্ত হলে তা হবে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার। বর্তমানে আইজিপির র‌্যাঙ্ক ব্যাজে ক্রস সোর্ডের সঙ্গে একটি তারকা রয়েছে যা মেজর জেনারেল পদমর্যাদার। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্য সংখ্যা ৫৯ লাখ ৬১ হাজার সাতশ ৯০ জন। এর মধ্যে সাধারণ আনসার দু লাখ ৭৭ হাজার আটশ ৫২ জন, অঙ্গীভূত আনসার ৩৩ হাজার দুশ ৯৯ জন, হিল আনসার ছয়শ জন এবং ভিডিপি ৫৬ লাখ ৪২ হাজার একশ ৫২ (পুরুষ ও মহিলা) জন, হিল ভিডিপি সাত হাজার আটশ ৭৮ জন। র‌্যাবের আরো ২ ইউনিট: কার্যক্রম তদারকি খুলনা-৪ আসনের সাংসদ মোল্যা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের ১২টি ব্যাটালিয়নের অধীনে বিভিন্ন ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তা স