২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ড্রামে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর চকবাজার দেবীদাস ঘাট এলাকায় ড্রামে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজার দেবীদাস ঘাট এলাকায় ড্রামে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ১৪/১ দেবী দাস লেনে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. মোস্তাকিন। সে মাত্র হাটতে শিখেছে। তার বাবার নাম শাওন আহমেদ। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে শাওনকে পাওয়া যাচ্ছিলো না। পরে দেড় ফুট উচু একটি ড্রামের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এটা দুর্ঘটনা নাকি শত্র"তা- তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৩৬ ঘ.