ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারের উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে 'জাতির কাছে' বিএনপির অবস্থান ব্যাখ্যা করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকালে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টায় এই সংবাদ সম্মেলন হবে।
তিনি বলেন, "সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের উদ্যোগসহ চলমান নানা বিষয়ে তিনি দলের অবস্থান জাতির কাছে ব্যাখ্যা করবেন।"
বিএনপি আগে থেকেই বলে আসছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে আগামী নির্বাচনে অংশ নেবে না তারা। তবে স
bdnews24