আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেছেন, দেশে বিক্রি না হলে বিদেশে গ্যাস রপ্তানি করতে পারবে কনকো-ফিলিপস।
বঙ্গোপসাগরের দুই ব্লকের গ্যাস উত্তোলনে কনকো-ফিলিপসের সঙ্গে বৃহস্পতিবার উৎপাদন-বণ্টন চুক্তি করছে সরকার।
বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোসেন্টারে এ চুক্তি হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এই চুক্তি নিয়ে কিছু ব্যক্তি ভুল ব্যাখ্যা করছে। পিএসসিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা নেই।"
বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনে কনোকো-ফিলিপসের সঙ্গে ১৬ জুন চুক্তি হবে বলে গত ৭ জুন জানান বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
ইতোমধ্যে এই চুক্তির প্রতিবাদে আন্দোলনে নেমেছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পাশাপাশি একজন সংসদ সদস্য, কয়েকটি বাম দল ও জ্বালানি বিশেষজ্ঞরাও চুক্তির বিরোধিতা করে বক্তব্য ও বিবৃতি দিয়েছেন।
এর প্রতিবাদে মঙ্গলবারের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিলেও পুলিশি বাধার কারণে পালন করতে পারেনি তেল-গ্যাস রক্ষা কমিটি।
প্রসঙ্গ গ্যাস রপ্তানি
কনকো-ফিলিপস গ্যাস রপ্তানি করতে পারবে কি না জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, "উৎপাদিত গ্যাস প্রথমে তারা বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করবে। যদি সরকার কিনতে না পারে তবে দেশেরই কোনো বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করবে তারা।"
"বেসরকারি কোনো কোম্পানি কিনতে রাজি না হলে তখনই কনকো-ফিলিপস তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হিসেবে তা বিদেশে রপ্তানি করতে পারবে," বলেন হোসেন মনসুর।
তিনি জানান, তবে ওই এলএনজি গ্যাসের ২০ ভাগ বাংলাদেশের কাছে বিক্রি করতে হবে বলে পিএসসিতে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নুরুল ইসলাম বলেন, "রপ্তানিমুখী মডেল উৎপাদন-বণ্টন চুক্তির (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি ২০০৮) আওতায় এ চুক্তি দেশের জন্য আত্মঘাতী।
তিনি মনে করেন এ চুক্তির কারণে প্রকারান্তরে গ্যাস রপ্তানিরই সুযোগ পাবে কনকো-ফিলিপস।
ওই বিশেষজ্ঞ বলেন, "এ গ্যাস আমাদের দেওয়া হবে ১৫০ মাইল দূরে সমুদ্রের কূপে। সেখান থেকে উপকূলে গ্যাস পরিবহন করার জন্য বিদেশি কোম্পানির কোনো বাধ্যবাধকতা নেই।
"আবার বাংলাদেশের জন্য এই গ্যাস পরিবহন আর্থিক ও কারিগরি সামর্থ্যরে দিক থেকে অলাভজনক। ফলে তা রপ্তানির সুযোগই করে দেওয়া হবে।"
'এ চুক্তি হবে একটি পরিহাস'
বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে গ্যাস উত্তোলনে মালিকানা অক্ষুণ
bdnews24