ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ১৩ জেলার ১০৯ ইউপিতে ভোট হবে।
সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
যে সব ইউপিতে নির্বাচন হচ্ছে- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আটাবহ, বোয়ালী, চাপাইর, ঢালজোড়া, ফুলবাড়ীয়া, মধ্যপাড়া, সূত্রাপুর।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী (পূর্ব), চিতোষী (পশ্চিম), মেহের (উত্তর), মেহের (দক্ষিণ), রায়শ্রী (উত্তর), রায়শ্রী (দক্ষিণ), সুচিপাড়া (উত্তর), সুচিপাড়া (দক্ষিণ), টামটা (দক্ষিণ), টামটা (উত্তর)।
হাজীগঞ্জ উপজেলার বড়কূল (পূর্ব), বড়কুল (পশ্চিম), গন্ধব্যপুর (উত্তর), গন্ধব্যপুর (দক্ষিণ), হাজীগঞ্জ, কালোচোঁ (উত্তর), কালোচোঁ (দক্ষিণ), হাটিলা (পশ্চিম), হাটিলা (পূর্ব), উত্তর রাজারগাঁও, বাকিলা।
চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা উপজেলার বাড়াদী, ভাংবাড়িয়া, চিতলা, গাঙনী, হারদি, খাদিমপুর।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর, রায়কালী, রুকিন্দীপুর, সোনামুখী, তিলকপুর। ক্ষেতলাল উপজেলার আলমপুর, মামুদপুর।
নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই, গোয়ালা, পাতাড়ী, সাপাহার, শিরন্টি, তিলনা।
নীলফামারী জেলার ডোমার উপজেলার বামুনিয়া, ভোগডাবুড়ী, বোড়াগাড়ী, ডোমার, গোমনাতি, হরিণচড়া, জোড়াবাড়ী, কেতকীবাড়ী, পাংগা মটুকপুর, সোনারায়।
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার অম্বর নগর, আমিশা পাড়া, বারগাঁও, বজরা, চাষীরহাট, দেওটি, জয়াগ, নদনা, নাটেশ্বর, সোনাপুর।
ফরিদপুর জেলার চর ভদ্রাশন উপজেলার চরভদ্রাসন, চরহরিরামপুর, চরঝাউকান্দা, গাজীরটেক।
ফেনী সদরের ধলিয়া, ফরহাদনগর, ফাজিলপুর, লেমুয়া, মোটবী, ছনুয়া।
বান্দরবান জেলার রুমা উপজেলার গ্যালেংগা, পাইন্দু, রুমা।
ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি, চান্দুরা, চর ইসলামপুর, চম্পক নগর, সিংগার বিল (দক্ষিণ), হরষপুর, পাহাড়পুর, পত্তন, ইছাপুরা (উত্তর), বিষ্ণুপুর।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম, বদরপাশা, বাজিতপুর, হরিদাসদি মহেন্দ্রদি, হোসেনপুর, ইশিবপুর, কবিরাজপুর, কদমবাড়ী, খালিয়া, পাইকপাড়া, রাজৈর।
রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর, ছাওলা, ইটাকুমারী, কৈকুড়ী, কান্দি, পারুল, পীরগাছা, তাম্বুলপুর।
দ্বিতীয় দফায় নির্বাচন আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০২৭ ঘ.
bdnews24