২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটি

রাজধানীর বাজার পরিদর্শন করছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাজার পরিদর্শন করছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। বুধবার মহানগরীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ও কৃষি মার্কেট পরিদর্শন করেন তারা। বাণিজ্য সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত ২৯ মে কমিটির ২৪ তম বৈঠকে বাজার পরিদর্শনের এ সিদ্ধান্ত নেয় কমিটি। গোলাম হোসেন জানান, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। বিকাল পৌনে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই পরিদর্শন কার্যক্রম চলচিলো। বাণিজ্য সচিব স্থায়ী কমিটিকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। রমজান মাসের আগে বাজার পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৪৫৬ ঘ.