২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

সিরাজগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-তাড়াশ আঞ্চলিক সড়কের ভূইয়াগাতি সরাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জেনাত আলী মন্ডল (৬২) উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধারজানি গ্রামের বাসিন্দা। তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আনন্দ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগ্রামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই জেনাতের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১৯ ঘ.