২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৯ ইউপির ৮টিতে চেয়ারম্যান আ.লীগের

সিলেটের জকিগঞ্জ উপজেলার নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে আটটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা। একটিতে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থক প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 05:46 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জ উপজেলার নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে আটটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা। একটিতে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থক প্রার্থী। বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন এ ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- বারহাল ইউনিয়নে মিসবাহ উজ্জামান, বিরশ্রীতে আব্দুস সাত্তার, কাজলসারে আব্দুর রশিদ বাহাদুর, খলাছড়ায় কবির আহমদ, সুলতানপুরে ইকবাল আহমদ চৌধুরী, বারঠাকুরীতে মহসিন মর্তুজা টিপু, কসকনপুরে আলতাবুর রহমান আলতাব ও মানিকপুরে আবু জাফর মো. রায়হান। জকিগঞ্জ ইউনিয়নের বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থক প্রার্থী ফয়েজ আহমদ। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১২৯ ঘ.