২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত হয়েই খুনের মামলায় জেলে

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাঁচ দিনের মাথায় জেলে গেলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

সুনামগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাঁচ দিনের মাথায় জেলে গেলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল। মঙ্গলবার বিকেলে একটি খুনের মামলায় হাজিরা দিতে গেলে সুনামগঞ্জের প্রধান বিচারিক হাকিম শওকত আলী চৌধুরী তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী সুরেশ দাশ ও চাঁন মিয়া সাংবাদিকদের জানান, দোহালিয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবদুল জলিল ও ফখর উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে ২০১০ সালের ২০ ডিসেম্বর গ্রামের পাশেই কেজাউড়া হাওরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ফখর উদ্দিনের ভাই বোরহান উদ্দিন (৩৫) প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। ওইদিনই ফখর উদ্দিন দোয়ারাবাজার থানায় জলিলকে প্রধান আসামি করে ৪২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। জলিল এ মামলায় গত ১৫ ফেব্র"য়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। মঙ্গলবার ওই মামলায় হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। গত ৯ জুন দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন আব্দুল জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯০২ ঘ.