নুরুল ইসলাম হাবিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভাইয়ের স্ত্রীর জন্য হন্যে হয়ে 'এবি পজেটিভ' গ্র"পের এক ব্যাগ রক্ত খুঁজছিলেন জাকারিয়া হোসেন। যখন তাকে বলা হলো রক্তের গ্র"প মিললে তিনি নিজেই রক্ত দিতে পারবেন, বিস্মিত জাকারিয়া বলেন, "সত্যিই পারবো?"
অপ্রত্যাশিতভাবে জাকারিয়ার সঙ্গে রক্তের গ্র"প মিলে গেলে জীবনে প্রথমবারের মতো রক্তদান করেন ত্রিশোর্ধ এই ব্যক্তি।
বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করে যাওয়া সংগঠনগুলো বলছে, বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন খুব বেশি এগোতে পারেনি।
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনাকারী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী ডা. মনিরুজ্জামান বলেন, "জাকারিয়া জানেনই না, কেন তার রক্তদান করা উচিত।"
পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দেশে প্রতি বছর পাঁচ লাখ ইউনিট (৩৫০ মিলিমিটার রক্তে এক ইউনিট) রক্তের চাহিদা রয়েছে, যার ২৫ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। ৫০ থেকে ৫৫ শতাংশ আসে জাকারিয়ার মতো উপায়ান্তর না দেখে রক্ত দেওয়া দাতাদের কাছ থেকে।
এখনো ২০ থেকে ২৫ শতাংশ রক্ত আসে তাদের কাছ থেকে, যারা টাকার বিনিময়ে রক্ত বিক্রি করে, যা খুবই ঝুঁকিপূর্ণ।
মনিরুজ্জামান বলেন, "এ ব্যাপারে আগ্রহ সৃষ্টির জন্য সম্মিলিতভাবে কোনো কাজ করা হচ্ছে না। সংগঠনগুলো কাজ করছে বিক্ষিপ্তভাবে।"
তরুণদের উদ্দেশ্যে 'ক্লান্তিহীন এবং শক্তিশালী' আগ্রহ সৃষ্টিকারী কার্যক্রম এ ব্যাপারে বিশাল ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মনিরুজ্জামান।
নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করেন জিএমজি এয়ারলাইন্সের সহকারী তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক অনির্বাণ হক। কোয়ান্টাম ফাউন্ডেশনের তালিকাভুক্ত রক্তদানকারী ৩৭ বছর বয়সী অনির্বাণ এ পর্যন্ত ৩৯ বার রক্ত দিয়েছেন।
অনির্বাণ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৯৬ বা ৯৭ সালের দিকে আমি যখন কলেজে পড়ি, আমার এক আত্মীয়ের কাছে থ্যালাসেমিয়া আক্রান্ত দুই বোনের একটি সত্যি ঘটনা শুনি।
"১১ ও তিন বছর বয়সী ওই মেয়ে দুটিকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত রক্ত দিতে হতো। কোনো এক বছর ঈদের ঠিক আগে অনেক চেষ্টা করেও তাদের জন্য রক্ত যোগাড় করতে পারেনি তাদের বাবা-মা। অবশেষে এক ব্যাগ রক্ত পাওয়া যায় ঠিক ঈদের দিন ভোরে। বড় বোনটি তখন সেই রক্ত ছোট বোনটিকে দিতে বলে। রক্ত না পাওয়ায় বড় বোনটি শেষ পর্যন্ত মারা যায়।"
"এ ঘটনাটি শোনার পরে আমি রক্তদান করা শুরু করি", বলেন অনির্বাণ।
স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে গতি আনতে এর বক্তব্য তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে ব্যাপক কর্মসূচির প্রয়োজনের কথা তুলে ধরে মনিরুজ্জামান বলেন, "বেশিরভাগ তরুণ রক্তের দু
bdnews24