সিরাজগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে আরো চার অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত করা হয়েছে।
এ নিয়ে সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ সাহা মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে নতুন করে চার জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আক্রান্তরা উপজেলার পোরজনা ও কায়েমপুর ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪৯ ঘ.
bdnews24