লক্ষ্মীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর শহর থেকে শাহিনুর আক্তার শানু নামের এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে শহরের সমসেরাবাদ এলাকার আব্বাস পাটওয়ারীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে।
১২ বছর আগে শাহিনুরের বিয়ে হয়। তার বাবার বাড়ী সদর উপজেলার রাজিবপুর এলাকায়। স্বামীর সাথে তার ভাশুরদের দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল বলে জানান তিনি।
নিহতের মামা মহিব উল্ল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ১২ বছর আগে মো. মানিকের সঙ্গে শানুর বিয়ে হয়। মানিক ওমান প্রবাসী। তাদের কোনো সন্তানাদি নেই। শানু একাই এই বাসায় থাকতো।
মানিকের সঙ্গে তার ভাইদের পারিবারিক বিরোধ চলছিলো বলে মহিব উল্ল্যা জানান।
সোমবার সকালে শাহিনুর আক্তার শানুর (২৮) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী একই বাড়ির ওমান প্রবাসী মো. মানিক। পারিবারিক শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন তারেক বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বুধবার থেকে শাহিনুরের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার ভাইরা রোববার বিকেলে খুঁজতে এসে ঘর তালাবন্ধ অবস্থায় দেখতে পায়। এসময় ভেতর থেকে পঁচা-গলা লাশের গন্ধ পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ সোমবার সকালে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহের টয়লেটে তার ঝুলন্ত গলিত লাশ উদ্ধার করে।
শাহিনুর তার স্বামীর ঘরে একা বাস করতেন।
সদর থানার ওসি মো. গোলাম ছরওয়ার বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৩ ঘ.
bdnews24