সিরাজগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ ও চৌহালী উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আটটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছে। বাকি পাঁচটিতে জয় পেয়েছে বিএনপি সমর্থকরা।
এসব ইউনিয়নে রোববার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
তাড়াশ উপজেলায় বিজয়ীরা হলেন- তালম ইউনিয়নে আব্বাস উদ্দিন (আওয়ামী লীগ), বারুহাস ইউনিয়নে মোক্তার হোসেন (আওয়ামী লীগ), সগুনা ইউনিয়নে আবু সাঈদ মহুরী (বিএনপি), মাগুড়া বিনোদ ইউনিয়নে নজরুল ইসলাম বাচ্চু (আওয়ামী লীগ), নওগাঁ ইউনিয়নে আব্দুস সামাদ খন্দকার (আওয়ামী লীগ), তাড়াশ সদর ইউনিয়নে খন্দকার আবু সাঈদ (বিএনপি), মাধাইনগর ইউনিয়নে সাইদুর রহমান (বিএনপি) এবং দেশীগ্রাম ইউনিয়নে আব্দুস সামাদ মাস্টার (আওয়ামীলীগ)।
চৌহালীতে বিজয়ীরা হলেন- সদিয়া চাঁদপুর ইউনিয়নে ওমর ফারুক (আওয়ামী লীগ), স্থল ইউনিয়নে হাতেম আলী (আওয়ামী লীগ), বাঘুটিয়া ইউনিয়নে সাইদুর রহমান লাল মিঞা (বিএনপি), খাসকাউলিয়ায় ইউনিয়নে আব্দুল গণি মোল্লা (আওয়ামী লীগ) এবং উমারপুর ইউনিয়নে আব্দুল হালিম মোল্লা (বিএনপি)।
সীমানা সংক্রান্ত জটিলতার কারণে চৌহালী উপজেলার ঘোরজান ও খাসপুকুরিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24