মাদারীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার ছাগলছিড়া এলাকার ১৪ নম্বর সেতুর কাছে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস আকন (২৭) পশ্চিম রাজৈর গ্রামের কাকা মিয়া আকনের ছেলে।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুতগামী মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই কুদ্দুসের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২০৩ ঘ.
bdnews24