২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ককটেলসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকায় দুটি ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকায় দুটি ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকাল ৫টার দিকে আবু জাফর (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। লালবাগ থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাফর কামরাঙ্গিরচর থেকে কোমরে দুটি ককটেল লুকিয়ে শহরে ঢুকছিলো।" নাশকতার উদ্দেশ্যে ওই যুবক ঢাকায় আসছিল বলেই পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২১৫৪ ঘ.