ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব রেজাউল কাদেরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওএসডি করা হয়।
এছাড়া ঠাকুরগাঁও রানীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল হককে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮০১ ঘ.
bdnews24