২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের নয় ইউপির ৪টিতে চেয়ারম্যান আ. লীগের

সিলেটের কানাইঘাটের নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে চারটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বিএনপির তিন জন এবং জামায়াত ইসলামী সমর্থিত দুই জন জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

সিলেট, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাটের নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে চারটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বিএনপির তিন জন এবং জামায়াত ইসলামী সমর্থিত দুই জন জয়ী হয়েছেন। রোববার গভীর রাতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান হোসাইন এ ফল ঘোষণা করেন। আওয়ামী লীগের চেয়ারম্যানরা হলেন- কানাইঘাট সদর ইউনিয়নে অধ্যক্ষ সিরাজুল ইসলাম, লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়নে ফারুক আহমদ, দিঘিরপাড় পুর্ব ইউনিয়নে আব্দুল মুমিন চৌধুরী এবং বড় চতুল ইউনিয়নে মোবেশ্বর আলী চাচাই। বিএনপির তিন চেয়ারম্যান হলেন- দক্ষিণ বানিগ্রামে মো. শাহাব উদ্দিন, ঝিঙ্গাবাড়িতে মাস্টার রফিক আহমদ চৌধুরী ও রাজাগঞ্জে মানিক মিয়া। জামায়াত ইসলামীর দুজন হলেন- লক্ষিপ্রসাদ পুর্ব ইউনিয়নে ডা. ফয়েজ আহমদ ও সাতবাক ইউনিয়নে মাস্টার ফয়জুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৪৪ ঘ.