২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে ৩ ইউনিয়নে আ. লীগের চেয়ারম্যান

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আটটি ইউনিয়নের মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছে। দুটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 04:09 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

লালমনিরহাট, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আটটি ইউনিয়নের মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছে। দুটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা। শনিবার দিনভর ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ হোসেন। বিজয়ীরা হলেন- ভোটমারী ইউনিয়নে সেলিম মেহেদী (আওয়ামী লীগ), মদাতীতে আব্দুল কাদের (বিএনপি), তুষভাণ্ডারে মাহবুবুজ্জামান আহমেদ (আওয়ামী লীগ), চন্দ্রপুরে জাহাঙ্গীর আলম (বিএনপি), চলবলায় মিজানুর রহমান মিজু (আওয়ামী লীগ)। এছাড়া গোড়ল ইউনিয়নে ও কাকিনা ইউয়িনের নির্দলীয় প্রার্থী মাহামুদুল ইসলাম ও হাফিজুর রহমান হাফিজ বিজয়ী হয়েছেন। দলগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থক তাহেজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.